Pages

Sunday, February 13, 2022

পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ


 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতে শূণ্য পদে ‘উপসহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (পুর) / প্রাক্কলনিক’ পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।



উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)  প্রাক্কলনিক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা যাবে না। এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা

১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড–১০)।




আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে (rms.bwdb.gov.bd/orms) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১০ মার্চ, ২০২২।